কালিয়াকৈরে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বৃহস্পতিবার সকালে যমুনা ব্যাংকের কালিয়াকৈর উপশাখার উদ্বোধন করা হয়েছে। উপজেলার লতিফপুর এলাকায় এস.টি টাওয়ারের ২য় তলায় এ ব্যাংকের ১১৫তম উপশাখার উদ্বোধন করা হয়।

যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পিএলসি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি। উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ সাংবাদিক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীাভ। এর আগে দোয়া মাহফিল ও পরে ফিতা কেটে ব্যাংকটির এ উপশাখা উদ্বোধন করা হয়। প্রধান অতিথি এমপি মজিবুর রহমান বলেন, উপজেলার প্রাণকেন্দ্র লতিফপুর এলাকা। এখানে নিয়মিত কোটি কোটি টাকা লেনদেন হয়ে থাকে।