পীরগঞ্জে জেলা পরিষদের প্রশাসক সংবর্ধিত
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম রংপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় পীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। গত বুধবার রাতে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা জানানো হয়।
এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন- পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, সাংগাঠনিক সম্পাদক করিম সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বক্তারা সাইফুল ইসলামকে রংপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাইফুল ইসলামের নেতৃত্বে রংপুর জেলায় বিএনপির সাংগাঠনিক ভিত্তি ও রংপুর জেলার উন্নয়ন আরও গতিশীল হবে।
