অটোভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী অটো ভ্যানের ধাক্কায় আব্দুর রহিম (৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর মোড়ে জোনাইল-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম দিঘইর গ্রামের শাহ আলমের ছেলে। সে দিঘইর প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে আব্দুর রহিম বন্ধুদের সঙ্গে স্কুল থেকে রাস্তা পার হয়ে দোকানে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী অটোভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
