‘মেধাবী শিক্ষার্থীরাই আগামীর চালিকা শক্তি’

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উচ্চ শিক্ষাবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল শনিবার ঢাকার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমিতির সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলা?ম পিএস?সি (অব) ও অতিরিক্ত সচিব বাবুল মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব ক?রেন কল?্যাণ স?মি?তির সভাপ?তি ও বিশ্ব?বিদ?্যালয় মঞ্জুরি ক?মিশ?নের সা?বেক স?চিব মোহাম্মদ মোফা?ক্কের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া (৬) সংসদ সদস্য জোনায়েদ সাকি।

এ সময় বাঞ্ছারামপুর উপজেলার মেধাবী ১১৮ জন শিক্ষার্থীকে ১২০০ টাকা করে ১৪ লাখ ১৬০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এর মধ্যে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ১০০ জনকে ১২ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও জীবিত আটজন গুণীজনকে সংবর্ধণা প্রধান করা হয়।

এছাড়াও মেধাবৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও সাবেক এমপি এমএ খালেক পিএসসি, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মোমেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোবাশ্বের মোনেম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক ফারুক, পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য সচিব নাসরিন জাহান, কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও পৃষ্ঠপোষক প্রকৌশলী আবুল হোসাইন প্রমুখ।