দিনাজপুরে আঞ্চলিক স্কিল অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ, কর্মে হব যুক্ত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিটিই, পিএমইটি’র এ্যাসেট প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল শনিবার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের মো. আক্কাস আলী বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকালে বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ করেন। এর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় কারিগরি শিক্ষা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের প্রকল্প পরিচালক সামসুর রহমান খান, অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. মাহমুদ হাসান, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক পরিচালক নাহিদ হাসান, পলিটেকনিক ইনস্টিটিউটের মোহাম্মদ আবদুল ওয়াদুদ মন্ডল ও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমদ আব্দুল হালিম। এ ছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আঞ্চলিক স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠানের বক্তব্যের পুর্বে ৯০টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।