ফিলিং স্টেশনকে জরিমানা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলাস্থ খালাশপীর ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রিতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ফিলিং স্টেশনটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ। অভিযোগে জানা গেছে, উক্ত ফিলিং স্টেশন থেকে কৌশলে প্রায়ই ড্রাম ও জারকিনে পেট্রোল বিক্রি চলছিল। পীরগঞ্জের এক সাংবাদিক এমন একটি ভিডিও ধারণ করার সময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ উক্ত সাংবাদিককে প্রহার করে। সাংবাদিককে প্রহারের পর ক্ষুব্ধ উপজেলা প্রশাসন উক্ত ফিলিং স্টেশনের বিরুদ্ধে এ পদক্ষেপ গ্রহণ করে।
