ছয় সোনার দোকানে ডাকাতি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ছয়টি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের আঘাতে একজন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাতে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের সোনার পট্টিতে এই ঘটনা ঘটেছে। পুলিশ, স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের সোনা ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে ডাকাতরা। পরে পাশের আরও ৫টি দোকানে ঢুকে সোনার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।