মাদারীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া সিকদারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার সিডিখান ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম জানান, চাঁনমিয়া সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
