বিএসএফের হাতে মহেশপুরের তিন যুবক আটক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মাদক আনতে গিয়ে তিন যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক হয়েছেন। গতকাল রোববার দুপুরে ভারতের মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে গ্রামবাসীরা জানান। এলাকাবাসী জানান, তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিবিজিএম পিএসসি জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, তারা মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন। বিষয়টি নিয়ে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের অবস্থার খোঁজখবর নিয়েছি। তারা বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছে এবং সুস্থ আছে।