ঠাকুরগাঁওয়ে কর্মশালা
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার পাটিয়াডাঙ্গি বাজারে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা কৃষি খাতে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি টেকসই কৃষি পদ্ধতির গুরুত্ব এবং পরিবেশবান্ধব চাষাবাদে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ব্র্যাক সিডের পাটিয়াডাঙ্গী বাজারের ডিলার মো. বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আলমগীর কবির। তিনি কৃষকদের উদ্দেশ্যে আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।
