নওগাঁয় চক্ষু ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় শতাধিক গরীব ও অসহায়দের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। গত শনিবার নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর জিএম উচ্চ বিদ্যালয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বেসরকারি সংস্থা গাক চক্ষু হাসপাতালের আয়োজন করে। এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ সময় গাকের সিনিয়র পরিচালক ড. মোহাম্মদ মাহাবুব আলমের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ও সাংবাদিক কায়েস উদ্দীনসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন- পাহাড়পুর জিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র মন্ডল, সাবেক প্রধান শিক্ষক মনছুর আলী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার আফজাল হোসেন, স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন সংস্থার মিলন, খোরশেদ আলম ও আফজাল হোসেনসহ অন্যরা।
আয়োজকরা জানান- শতাধিক গরীব ও অসহায়দের ফ্রি চক্ষু সেবা প্রদান করা হবে।
