নীলফামারীতে বজ্রপাতে নিহত ১

বজ্রপাতে লাবলু হোসেন নামের এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

জেলার জলঢাকা উপজেলায় গতকাল বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামের এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জলঢাকা উপজেলার কাঠাঁলি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত লাবলু হোসেন জেলার জলঢাকা উপজেলার কাঠাঁলি ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলাকালে রিকশাভ্যান চালক লাবলু হোসেন দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আখতারুজ্জামানকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পুলেরহাট নামক স্থানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই লাভলু হোসেন নিহত হন। এ ঘটনায় আহত শিক্ষক মো. আখতারুজ্জামানকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।