নারায়ণগঞ্জে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ৫

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় রাজাপুর গুদারাঘাটের সিডিউল জমা নিয়ে বিএনপির ও এনসিপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপি সমর্থিত তাওহিদ ও তরিকুলসহ ৫ জন আহত হন। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, বক্তাবলী রাজাপুর গুদারাঘাটের সিডিউল জমা দিতে গেলে বিএনপির নজরুল গ্রুপ ও রশিদ মেম্বার গ্রুপ এনসিপি সমর্থিত আলিফ দেওয়ান গ্রুপকে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি এবং সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। প্রায় দুপুর দুইটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এতে এনসিপি সমর্থক তাওহিদ, তরিকুল ইসলামসহ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে টেন্ডার ড্রপের সময় ধাক্কাধাক্কির মধ্যেই এনসিপির লোকজন সিডিউল জমা দেওয়ার চেষ্টা করেন, যা ঘিরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।