দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ভোজ্য তেলের মূল্য বেশি রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত করার অপরাধে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১৩ যৌথ অভিযানে এই এই জরিমানা করেন। জানা গেছে, শহরের ব্রিজ রোড এলাকার কাজল ট্রেডার্সের মালিক আরিফ মো. রিজু, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ভোজ্য তেলের মূল্য বেশি বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্বপাড়া এলাকার হক এন্টারপ্রাইজের গোডাউনে ও অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই অপরাধে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের দায়িত্বরত র‌্যাব-১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, অসাধু ব্যবসায়ীদের রূখতে তাদের এই নজরদারি নিয়মিত চলবে।