প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে একমাস মেয়াদি বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পিআরএপি ও জিইএসএলএপি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৬০ জন নারী ও পুরুষ উভয়েই অংশগ্রহণ করেন।

গতকাল মঙ্গলবার সকালে পৌরসভা সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।

পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে কনভেনার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রেজাউর রহমান, সহায়ক ডা. রেজওয়ানা রশিদ, পৌর কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্য আফরোজা বেগম।

অনুষ্ঠানে পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার নারী ও পুরুষদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পাবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। এ সময় কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও গণমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন।