শেরপুর শহরকে পরিচ্ছন্নতা রাখতে মতবিনিময়

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

আবর্জনা থাকবে চেখের আড়াল, দেখব সবাই পরিষ্কার শহর- এই স্লোগানকে সামনে রেখে শেরপুর পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরিচ্ছন্ন শহর গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা। এ সময় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে দোকান মালিক ও পরিবহন নেতাদের সঙ্গে নানা পরামর্শ ও করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়।

এ সময় শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী এবং পৌর শহরের ব্যবসায়ী মালিক সমিতি নেতাদের মধ্যে লুৎফর রহমান বাদল, মাশুকুর রহমান, রেজাউর রহমান, আহমদ আলী, হান্নান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।