বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজার শহরের কাছাকাছি কলাতলি বনবিটের রক্ষিত বনভূমি সুখনাচড়ি এলাকায় গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদ করেছে বনবিভাগ। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিং মারমার নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ টি নতুন দোকান উচ্ছেদ করা হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্র মতে, একশ্রেণির দখলবাজ চক্র কক্সবাজার দক্ষিণ বনবিভাগ কক্সবাজার রেঞ্জের কলাতলি বিটে রক্ষিত বনভূমি ঝিলংজা মৌজায় মেরিন ড্রাইভ সংলগ্ন সুখনাচড়িতে ৬টি নতুন ভাবে গড়ে তুলে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বনবিভাগ অভিযান চালায়। ওই সময় নবনির্মিত ৬ দোকান উচ্ছেদ করে ৩০ শতক জমি দখলমুক্ত করা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিং মারমা জানিয়েছেন, দখলবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।