খাল থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে রিফাত হোসেন (১৩) নামের এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিফাত হোসেন দাউদকান্দি পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর নছরুদ্দি গ্রামের মো. হাসানের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে অবস্থিত সংযোগ সেতুর নীচে খাল থেকে লাশটি উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে রিফাত হোসেন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি বাড়িতে ফেরেননি। এরপর সে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন স্বজনরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সংযোগ সেতুর নীচে খালের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে

স্থানীয়রা পুলিশকে খবর দেয়।