ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
পাচারের উদ্দেশে ভারত থেকে মাদকের একটা বড় চালান এনে মজুত করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৭টি বস্তায় রক্ষিত ১৬৪৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি ইমরান হোসেন এবং মূল হোতা কামাল হোসেনকে আটক করা হয়। র্যাবের হাতে আটক ইমরান হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের খোরশেদ গাজীর পুত্র অন্য মূল হোতা কামাল হোসেন সেহারা গ্রামের মাদক সম্রাট সিদ্দিক ওরফে কেলোর জামাই এবং সেহারা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
