ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদের মধ্যে ছাগল বিতরণ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ছাগল ও বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মধ্যে ২টি করে ছাগল, ৫০ কেজি করে ছাগলের খাদ্য, ৫টি করে ম্যাট, ২টি টিন এবং ৪টি করে পিলার প্রদান করা হয়। এসব সহায়তা তাদের আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। বিতরণ কালে তিনি বলেন বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাগ্য উন্নয়ন করার লক্ষ্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহন করেছেন পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্বাবলম্বী করার লক্ষ্য।