সোনাগাজীতে বৃত্তিপ্রদান ও গুণিজন সম্মাননা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশন বৃত্তিপ্রদান ও গুনীজন সম্মাননা প্রদান গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিটি স্কুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকবর হোসাইন এমবিএস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তাহেরুল ইসলাম, সোনাগাজী ডায়াবেটিস এন্ড স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানভীর মাহমুদ তৌহিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, সোনাগাজী সমিতি কাতারের সভাপতি মোকারম আলী চৌধুরী সাহাদ, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, শরীফ এন্ড সন্স লিমিটেড এর ডিরেক্টর মোহাম্মদ ইস্রাফিল মাসুদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির মহা-সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ফেনী তালহা (রা.) ইসলামি একাডেমীর প্রধান শিক্ষক এমএ এইচ তাওহিদ, জি.ভা সমাজ কল্যান ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্ঠা রহমত উল্যাহ সোহাগ প্রমুখ।
