ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ট্রাকচাপায় আরোবি আক্তার (১৫) নামের এক নবম শ্রেণির স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার সময় সদর ইউনিয়নের সরদারহাট চৌপতি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রী একই ইউনিয়নের কুটির ডাঙ্গা (বগুড়া পাড়া) গ্রামের আমিনুর রহমানের মেয়ে ও ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা যায়, ঘটনার সময় ছাত্রীটি প্রাইভেট শেষে বাইসাইকেলে করে বাড়ি ফেরার সময় নাউতারা থেকে ডিমলা সদর গামি ঢাকা মেট্রো ট-১২-৬৮২৯ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক ছাত্রীটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।