উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কর্মশালা

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম থেকে এনসিডি কর্নারে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হৃদরোগ, স্ট্রোকসহ অন্যান্য অসংক্রামক রোগে মৃত্যুর হার কমানো এবং বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে কুষ্টিয়া জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সদর ব্যতিত) এর স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালর প্রথম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালাটি সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় প্রোগ্রাম অফিসার মো. আসলাম পারভেজ, সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান, এছাড়াও প্রশিক্ষণ সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মো. মোহায়মিনুল ইসলাম, মাহফুজুল হক ও লজিস্টিক অফিসার মো. রাশেদ্দুজামান।