অবৈধ তিন ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলপুর উপজেলায় অবৈধভাবে ইট উৎপাদন ও মাটি সংগ্রহের দায়ে ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে এ অভিযান পরিচালনা করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। জানা যায়, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন করা ফুলপুর বাসাটি এলাকার মেসার্স সেরা ব্রিকস, ও ভাইট কান্দী মেসার্স সফল ব্রিকস, সফল ব্রিকস প্রত্যেককে ২ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৮(৩) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
