সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

প্রকাশ : ০১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে সিএনজি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক কলেজশিক্ষক নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন।

নিহত হুমায়ুন কবির মুক্তা (৪৭) ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং ভাঙ্গুরা সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের একাউন্টিং বিভাগের প্রভাষক। দুর্ঘটনায় তার স্ত্রী উর্মি আহত হয়েছেন। চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, গত বুধবার ভাঙ্গুরা থেকে একটি সিএনজিযোগে টেবুনিয়ার উদ্দেশে রওনা দেয় মুক্তা দম্পতি। তারা চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথলী নামক স্থানে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হুমায়ুন কবির তার স্ত্রী উর্মী গুরুতর আহত হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।