জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে জোটের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় গণমিছিল উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

গতকল শনিবার বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ১১ দলীয় জোটের ব্যানারে একটি বিশাল মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।