ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যন ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, কৃষক আল-আমিন ও কৃষাণি আর্জিনা বেগম প্রমুখ।
