দুই সাংবাদিকের স্মরণে সভা

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান এটিএম রফিক ও দৈনিক দিনকালের খুলনা অফিস প্রধান সৈয়দ ঈসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ।

সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সহসভাপতি এনটিভির খুলনার ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি।

এছাড়াও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, এমইউজের কোষাধ্যক্ষ শামিমুজ্জামান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, খুলনা প্রেসক্লাবের ট্রেজারার বিমল সাহা, আনিস উদ্দিন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান, সরদার আবু তাহের, খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- ইয়াসিন আরাফাত রুমি, সৈয়দ হুমায়ুন কবির রানা, ফকির শহিদুল ইসলাম, মো. খায়রুল আলম, রাজু আহমেদ, মাসুদ আল হাসান, আজিজুল ইসলাম, নুরুল আমিন নুর, আবু বকক্কার, মো. সিয়াম, নাসিম উদ্দিন, এমএন আলী শিপলু, ফরহাদ হোসেন, যায়যায়দিনের খুলনা প্রতিনিধি আতিয়ার তরফদার এমএ সাদী, রামীম চৌধুরী, আহছানুল আমীন জর্জ, মুশফিকুর রহমান মেহেদী ও প্রায়ত সাংবাদিক এটিএম রফিকের ছেলে আলমগীর কবীর রুবেল।

সভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের অবদানকে স্মরণ করে বলেন, সমাজ ও জাতির জন্য তাদের অবদান অনস্বীকার্য। অনেক সময় ভয়ভীতি উপেক্ষা করে গণতান্ত্রিক আন্দোলনকে জনপ্রিয় করতে তাদের সাহসের ভূমিকা প্রশংসনীয়।