আশুলিয়ায় ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরি এবং বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বিকালে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার আদর্শ সুপার মার্কেটে এ অভিযান চালানো হয়। এ অভিযানে পরিচালনা করেন ঢাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান। তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে সাভার উপজেলা প্রশাসন ও আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। এ সময় আদর্শ সুপার মার্কেটের দুটি মুদি দোকান-মক্কা-মদিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেসার্স মায়ের দোয়া বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরি এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।