গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবি
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সারা দেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি গ্রহণ করা হয়।
ফেনী : ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ফেনী প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা শাখার আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এখনও বহুমাত্রিক সংকট ও চ্যালেঞ্জের মুখে রয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী তানভীর আলাদিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম। ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা আল আমীন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম ও এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএইচ আজাদ মালদার, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, সাপ্তাহিক ফেনীর সংবাদ সম্পাদক এসএম মাসুম বিল্লাহ, দৈনিক প্রথম আলো ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউসুফ আলী, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ছিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জিত নাগ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, বণিক বার্তার জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দৈনিক কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক কালের কন্ঠ সোনাগাজী শেখ আবদুল হান্নান ও ঢাকা পোস্ট এর ফেনী জেলা প্রতিনিধি তারেক প্রমুখ। এ সময় ফেনী প্রেসক্লাবে সাবেক সভাপতি আসাদুজ্জামান দারা ও সিনিয়র সাংবাদিক এম মামুনুর রশীদসহ ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পাবনা : পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আয়োজনে শহরের ক্যাফেটেরিয়া মিলনায়তন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তরুণ সাংবাদিকদের সমস্যা, সম্ভাবনা, নীতিমালা প্রণয়ন, ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানান বক্তারা। মুক্ত আলোচনায় বক্তারা অতি দ্রুত গণমাধ্যম নীতিমালা আইন বাস্তবায়ন না হলে পাবনা থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকাল ও এনটিভির স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান। ইয়াং জার্নালিস্ট ফোরাম পাবনার সভাপতি তারেক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার ও ইয়াং জার্নালিস্টের নির্বাহী সদস্য খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ড্যাব পাবনা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ মোস্তফা নোমান, সাংবাদিক আরকে আকাশ, এসএম মাহবুব আলম, রবিউল ইসলাম রনি, আব্দুল কাইয়ুম তমাল, রেজা নাবিল, সাদাত বাহার, সাদমান সাকিব, নীরব, এসএম পারভেজ, সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা তথ্য অফিস। দিবসটি উপলক্ষে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার স্থাপন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকাশিত এসব পোস্টারের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং তথ্যের অবাধ প্রবাহের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকার বার্তাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত স্বাধীনতার গুরুত্ব সম্পর্কেও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
নীলফামারী : বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল রোববার নীলফামারীর শাহীপাড়াস্থ সুবাহ্ বার্তা পত্রিকার কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী সাংবাদিক ফোরামের আয়োজনে ফোরামের উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার এসএ প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি আতিয়ার রহমান, স্পষ্টবাদী পত্রিকার প্রতিনিধি আব্দুস সালাম, প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি রানা আহম্মেদ, দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি সোহাগ ইসলাম, দৈনিক আজকের বাংলা পত্রিকার প্রতিনিধি সাইফুল আলম সম্পদ, দীপ্ত টিভির প্রতিনিধি মামুনার রশিদ মিঠু, নাগরিক টিভির প্রতিনিধি নুরল আমিন, কাজী টিভির প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক বাংলা বাজার পত্রিকার প্রতিনিধি পায়েলুজ্জামান রকসি, দীপ্তমান বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মোমিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি শান্তিপূর্ণ ও ন্যায্য সমাজ গঠনে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের ভূমিকা অপরিহার্য। তাই সব সহকর্মীকে একত্রিত থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
