বীরগঞ্জে নদীভাঙন পরিস্থিতি পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

গতকাল সোমবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই শালবাগান এলাকায় নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে।

দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভাঙন রোধ উদ্যোগ নেওয়া হবে।’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণবিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার,

পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজু ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা। স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নদীভাঙন থেকে তাদের বসতভিটা রক্ষা করা সম্ভব হবে।