ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাড়াতলী গ্রামের বাসিন্দা মিলন (৬৫), পিতা মৃত খলিলুর রহমান এবং বকুল (৫৩), পিতা মৃত লাসু মিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে পাড়াতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসআই মো. শফিউল আলম।

ওসি মো. মেহেদী মাকসুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।