নাটোরে মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি
রফিকুল ইসলাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতর স্ত্রী ও ছেলেসহ ৪ জনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার একই গ্রামের কেরাম আলী ছেলে এবং পেশায় পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে অভিমানে পাশের আরেকটি রুমে ঘুমাতে যান তিনি।
তার স্ত্রী ভোরে ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করছি, কেউ ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেসহ চারজনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।
