ভূমিবিষয়ক গণশুনানি

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

কাটিরহাট ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা ভূমি অফিস, হাটহাজারী, চট্টগ্রাম কর্তৃক ভূমি সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।