কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি ও উদ্দীপনা আনতে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আশাবাদ। নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম বেবু। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আমিনুল হক গত ৪ মে কমিটির অনুমোদন দেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)।