টেকসই কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে আধুনিক পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেন ব্র্যাক নার্সারি। উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবীদ) রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী ব্যবস্থাপক (নার্সারী) ইসমাইল হোসেন প্রশিক্ষক হিসেবে কৃষকদের প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষদের মাঝে উন্নতজাতের পেঁপের চারা ও সনদ বিতরণ করা হয়।