শিলাইদহে প্রস্তুত হচ্ছে কুঠিবাড়ি
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
সাহিত্য সৌধের কালজয়ী প্রতিভা কবিগুরুর কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ী জমে উঠবে শুক্রবার পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজন করেছে নানান অনুষ্ঠানমালা। এ উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ঢাকার বাইরে কুষ্টিয়ার শিলাইদহে সাজানো হয়েছে মূল অনুষ্ঠান। সরকারি অনুষ্ঠানমালার বাইরেও এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবে গ্রামীণ মেলা। প্রায় সপ্তাহ ব্যাপী এ মেলার আয়োজক ও দোকানীদের এখনই শুরু হয়েছে দৌড়-ঝাপ। হরেক রকমের পণ্য সামগ্রীর সঙ্গে মেলায় বৈচিত্র্য আনবে লোকজ পসরার। কবি পদধুলির শিলাইদহ কুঠিবাড়ীতে হাজার-হাজার মানুষের ঢল নামবে। মূল অনুষ্ঠান ২৫ বৈশাখ লাখো মানুষের মিলন মেলায় পরিনত হবে ঠাকুর বাড়ি চত্বর।
কবি আঙিনার সব দিক টুইটুম্বর হয়ে উঠবে উৎসুকদের পদভারে। এই অনুষ্ঠানের সময় ঠাকুর বাড়ী বন্ধ থাকলেও দর্শকরা আসে মূলত: কবিকে স্মরণ করতে। দেশ-বিদেশের শত-শত দর্শনার্থী ও পর্যটকরা আসবেন শিলাইদহের এই কবি পাদপীঠে। কুমারখালীর নিভৃত পল্লীর এই শিলাইদহে কুঠিবাড়ী শুধু গ্রামকে শহর সাদৃশ্যই করেনি, পাল্টে দেবে মানুষের জীবন যাত্রা। এখানে স্থানীয়দের চেয়ে এখন বাইরের মানুষেরই বেশী আনাগোনা থাকে। তবে এখনও সেভাবে ভাল পর্যটক আকর্ষণয়ী হোটেল ও রেস্তরা গড়ে ওঠেনি। যেখানে দিন বদলের সঙ্গে সঙ্গে ব্যাপক পরিসরে উন্নয়ন কর্মকাণ্ড হওয়ার কথা ছিল। সেখানে নানা রাজনৈতিক কারনে দিন-দিন আরও শ্রীহীন হচ্ছে।
শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান হিসেবে কর্মরত আছেন আল-আমিন হুসাইন। তিনি জানান,
বিশ্ব কবির ১৬৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রত্নতত্ব অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন কুষ্টিয়ার উদ্যোগে কুঠিবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।
