ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে পুরুড়া বাজার হাবিব বস্ত্রালয়ের সামনের সড়ক থেকে এসআই আরিফুল ইসলাম এর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় এএসআই শেখর আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্স সাথে ছিল। গ্রেপ্তার যুবকের নাম মোফাজ্জল হাসান (২৩)। তিনি রাউতি উত্তরপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। এ ঘটনায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৫। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাড়াইল থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন এক ব্যক্তি ইয়াবা নিয়ে ওই এলাকায় অবস্থান করছে।