তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেণির তিন শিশুকে লিচু আর চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মান্নান নামের একজনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চেঁচোগাড়ী পাড়া গ্রামের প্রতিবেশী ওই তিন শিশুকে লিচু ও চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় লম্পট আব্দুল মান্নান। রাতে শিশুরা বিষয়টি পরিবারকে জানালে গতকাল শনিবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহানুর আলম জানান, বিষয়টি জানার পর গ্রামবাসীরা লম্পট আব্দুল মান্নানকে ধরে গণধোলাই দিয়ে ঘরে আটকিয়ে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।