দিনাজপুরে অনুদানের চেক বিতরণ
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে শ্রমিক-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩তম বোর্ড সভায় অনুমোদিত এই সহায়তার চেক গতকাল শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মোট ১৬৪ জন শ্রমিক, কর্মচারী ও তাদের সন্তানদের মধ্যে ৬৮ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথআয়োজনে দিনাজপুর ট্যুর প্যাকেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।
তিনি শ্রমিকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাসুম বিল্লাহ্ এবং যুগ্ম সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ ভ্রমণ গাইড বক্তারা জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে সরকার এই তহবিল থেকে নিয়মিত সহায়তা প্রদান করছে।
মূলত শ্রমজীবী মানুষের আপদকালীন সংকট মোকাবিলা এবং মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতেই এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। চেক বিতরণ শেষে সুবিধাভোগী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও মেধাবীদের অনুকূলে এই বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
