ধানবোঝাই ট্রাক উল্টে ঘরে

প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ২১৫ বস্তা ধানবোঝাই একটি ট্রাক (যশোর- ট-১১-৫৬৩৭) রাস্তার পাশের একটি পরিত্যক্ত ঘরের ওপর উল্টে পড়েছে। চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।গতকাল শনিবার সকাল ৬টার দিকে উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশে মুনসুর হাওলাদারের পরিত্যক্ত ঘরের ওপর ট্রাকটি আছড়ে পড়ে। ট্রাকচালক বাবুল ইসলাম জানান, তিনি ও তার হেলপার রাহাত ২১৫ বস্তা ধান নিয়ে পটুয়াখালীর আমতলী থেকে যশোরের উদ্দেশে রওনা হয়েছিলেন। সারারাত গাড়ি চালানোর কারণে ভোরের দিকে তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং হঠাৎ চোখে ঘুম চলে আসে।