গাইবান্ধায় জামায়াতের মতবিনিময়

প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার উদ্যোগে গতকাল রোববার জেলা মজলিসে শূরা, কর্মপরিষদ, জেলা ইউনিট (পুরুষ ও মহিলা) এবং উপজেলা আমির-সেক্রেটারি ও ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তি নিয়ে পৃথক পৃথক বৈঠক ও মতবিনিময় সভা স্থানীয় জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির মো. আব্দুল করিম (এমপি) এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার। আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ (এমপি), জেলা নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান (এমপি), রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম (এমপি), জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির রানা, জেলা শিবিরের সাবেক জেলা সভাপতি জনাব ফেরদৌস সরকার রুম্মান, শিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভী, শিবিরের জেলা সেক্রেটারি মো. ফাহিম মন্ডলসহ জামায়াত ও শিবিরের জেলা নেতারা। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন­- দেশের পরিবর্তীত প্রেক্ষাপটে জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে দেশ ও জাতির সেবায় জান ও মালের কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।