মির্জাগঞ্জে এমপির মতবিনিময়

প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস চেয়ারম্যান আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের অডিটোরিয়াম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা প্রমুখ।