সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

দৌলতপুর থানার ইস্পাহানী কলোনি থানার সামনে সড়কে দুর্ঘটনায় রোকেয়া (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল সকালে। দৌলতপুর থানার ওসি মোরাদুল ইসলাম জানান, ইস্পাহানী কলোনির সামনে মহাসড়ক পারাপারের সময় রোকেয়া বেগম নামের ওই বৃদ্ধা দ্রুতগামী সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।