এলসিএস সদস্যের লভ্যাংশ বিতরণ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের শাহীবাজার এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এলজিইডি ভূরুঙ্গামারীর বাস্তবায়নে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাইভলিহুড স্পেশালিস্ট মাকসুদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াার জুবায়ের আবেদিন।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার রোস্তম আলী, এলজিইডি হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম।
