কিশলয়ের মোড়ক উন্মোচন

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের বিদ্যালয় বার্ষিকী ‘কিশলয়-২০২৬’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত, দিবা শাখা) একেএম আজাদ, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত, প্রভাতি শাখা) নিখিল চন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন, আব্দুল মকদ্দুছ, স্বপন কুমার মিত্র, শামায়ুন কবির, অতেন্দ্র চন্দ্র সরকার, মোহাম্মদ আনোয়ার হোসেন, সত্যব্রত চক্রবর্তী, লিটন রঞ্জন তালুকদার ও বিপ্লব কেতন চ্যাটার্জী। এছাড়াও বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. ফয়জুর রহমান, মোহাম্মদ সামসুদ্দিন, আব্দুল মান্নান, আবু নাইম, ফারুক আহমেদ (১), ফারুক আহমেদ এবং সুদাস রায় প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা বলেন, বিদ্যালয় বার্ষিকী ‘কিশলয়-২০২৬’ প্রকাশ উপলক্ষে তিনি সব শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে ম্যাগাজিন প্রকাশনায় যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেছেন, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের হাতে বিদ্যালয় বার্ষিকী ‘কিশলয়-২০২৬’ এর একটি করে কপি তুলে দেন।