যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে ল্যাট্রিনে থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার সকালে গৌরাঙ্গ রায়ের (২২) লাশ নিজ বাড়ির ল্যাট্রিনে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা অনোবালা রায়। মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে দেখে গৌরাঙ্গ রায় ল্যাট্রিনের কাঠের আড়ায় গলায় রশি পেচিয়ে ঝুলিয়ে আছে। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। গৌরাঙ্গ রায় উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের নয়নপাড়া এলাকার মৃত রাজেন্দ্র রায়ের ছেলে। প্রতিবেশীরা জানায়, গৌরাঙ্গ রায় বোড়াগাড়ী হাটের চামারপাড়া মোড়ে নগদ বিকাশের দোকান করত। বাড়িতে তার একমাত্র মা থাকে। সে অনেক টাকা ঋণগ্রস্থ ছিল।
গৌরাঙ্গ রায়ের জ্যাঠাতো ভাই প্রদীপ রায় জানান, কয়েক মাস আগে জমি বিক্রি করে দোকান দেয় গৌরাঙ্গ। তার ঋণের কিস্তির জন্য প্রতিদিন দোকানে লোক আসতো। কিছুদিন আগেও আড়াই লাখ টাকা ঋণ নিয়েছে। ডোমার থানা এসআই শৈলেন দেব জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
