চবি তেপান্তর সাহিত্য সভার কর্মশালা

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তেপান্তর সাহিত্য সভার ‘মাসব্যাপী লিখন প্রশিক্ষণ কর্মশালা’র সনদ বিতরণী অনুষ্ঠান এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার চবি সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের লেখালেখির হাতেখড়ি হচ্ছে এ সংগঠনের মাধ্যমে। এটা অত্যন্ত ভালো উদ্যােগ। এ সংগঠন তাদের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করবে বলে আশা করি। তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সঠিক ও বস্তুনিষ্ঠ লিখন শৈলী আয়ত্ত করা অত্যন্ত জরুরি। একজন শিক্ষার্থীর একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল প্রতিভা বিকাশে লিখন দক্ষতার কোনো বিকল্প নেই। পাঠক যাতে আকৃষ্ট হয় এমন লেখা লিখতে হবে। তিনি সবার জন্য শুভ কামনা ও ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানান।