খুলনায় যুবক গুলিবিদ্ধ
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন আলী নুর ডাবলু নামে এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা। গুলিবিদ্ধ আলী নুর ডাবলু (৪৮) পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং এতিম আলীর ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান,দুর্বৃত্তদের গুলিতে তার শরীরের তিনটি স্থানে আঘাত লাগে। এর মধ্যে বাম কাঁধে, বাম হাতের কব্জিতে এবং কনুইয়ের উপরের অংশে গুলি লাগে।
স্থানীয়রা আহত অবস্থায় ডাবলুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ ডাবলুর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানান,তার অবস্থা আশংকা জনক।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে কিংবা কারা জড়িত সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সোনাডাঙ্গা থানা পুলিশের এবং ডিবির একাধিক টিম কাজ করছে বলে সোনাডাঙ্গা থানার ওসি জানান।
