বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন
প্রকাশ : ২০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘির সান্দিড়া শহিদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির চার তলাভবন নির্মাণকাজের ভিত্তি প্রস্থর স্থাপনের ফলক উম্মোচন ও ঈদগাহ মাঠ সংস্কার কাজের উদ্বোধন করলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানে এই ফলক উম্মোচন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহিদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, বিএনপি নেতা আলম সর্দার, আব্দুস সালাম, গুলজার হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রধান অতিথি সান্তাহার আহসানউল্লাহ উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃতি শিক্ষার্থিদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন।
